জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম
জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট জয়লাভ করলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা দিয়েছেন জোটের প্রধান দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডা এলাকায় এক নির্বাচনী জনসভায় এ ঘোষণা দেন জামায়াত আমির। তিনি বলেন, ১১ দলীয় জোট জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে জোটের শরিক দলগুলোর নেতাদের যথাযথ মূল্যায়ন করা হবে। এরই অংশ হিসেবে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠায় ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তিনি দাবি করেন, জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং জোট ক্ষমতায় এলে একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে।

উল্লেখ্য, নাহিদ ইসলাম বর্তমানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে সক্রিয় রাজনীতিতে ভূমিকা রেখে চলেছেন। জামায়াত আমিরের এই ঘোষণা নির্বাচনী রাজনীতিতে নতুন আলোচনা ও সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বা/মে২৪/ফা