এমপি পদ হারাতে পারেন গাজী নজরুল

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম
এমপি পদ হারাতে পারেন গাজী নজরুল

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে পদক্ষেপ নিতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে বিষয়টি অবহিত করবে দলটি। এতে তার সংসদ সদস্য পদ হারাতে পারেন তিনি।


বুধবার (২২ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক হয়। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।