প্রাথমিক বৃত্তিতে উপজেলা সেরা খাগড়াছড়ি পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০২:০৯ পিএম
প্রাথমিক বৃত্তিতে উপজেলা সেরা   খাগড়াছড়ি পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

বিপ্লব তালুকদার,  খাগড়াছড়ি প্রতিনিধি:

এবারের প্রাথমিক বৃত্তির ফলাফলে উপজেলা সেরা হয়েছে পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির ২৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ১৬ জন বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৯ জন ট্যালেন্টপুল এবং ৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

এই সাফল্যে বিদ্যালয়জুড়ে বইছে আনন্দের আমেজ। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাই খুশী।

জানা গেছে, শিক্ষকের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। নিয়মিত পাঠদান, অভিভাবকদের সঙ্গে নিবিড় সমন্বয়, প্রথম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের বিশেষ তদারকির ফলে ধারাবাহিকভাবে ভালো ফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অভিভাবকদের ভাষ্য, মানসম্মত শিক্ষা ও শিক্ষকদের যত্নশীল তত্ত্বাবধানের কারণে সন্তানদের এই বিদ্যালয়ে পড়াতে তারা স্বস্তি ও আস্থা অনুভব করেন।

প্রধান শিক্ষক বিপাশা সরকার বলেন,

আমার সকল সহকর্মী, অভিভাবক এবং যাদের জন্য আজকের এই সাফল্য—আমার প্রিয় শিক্ষার্থীদের প্রতি আন্তরিক অভিনন্দন। আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জন করবে বলে আমি আশাবাদী।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল গনি: বলেন,

পুরো উপজেলায় এবার মোট ২১ জন ট্যালেন্টপুল এবং ১৮ জন সাধারণ বৃত্তি পেয়েছে। এর মধ্যে পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৯ জন ট্যালেন্টপুল ও ৭ জন সাধারণ বৃত্তি অর্জন করেছে।