উল্টো রথের মধ্য দিয়ে শেষ হচ্ছে রথযাত্রা উৎসব
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও বড় ধর্মীয় উৎসব শ্রী-শ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা পর্বের সমাপ্তি ঘটছে আজ ।
খাগড়াছড়িতে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে এই উৎসব, যা গত ১৬ জুলাই মহাসমারোহে শুরু হয়েছিল।
শুক্রবার (২৪ জুলাই) সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। উল্টো রথযাত্রা উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয় মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসময় উল্টো রথযাত্রা শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি খাগড়াছড়ি আসনের এমপি ওয়াদুদ ভূইয়া।
এতে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমএন আফসার, সহ সাধারণ সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, খাগড়াছড়ি লক্ষ্মী নারায়ণ মন্দিরে সভাপতি অশোক মজুমদার ও সাধারণ সম্পাদক সাধন দে প্রমুখ।
এর আগে বিভিন্ন অনুষ্ঠানে ছিলো হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।
খাগড়াছড়িতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) উল্টো রথযাত্রা উপলক্ষ্যে বিশাল শোভাযাত্রা বের করেন।
শোভাযাত্রাটি লক্ষ্মী নারায়ণ মন্দির থেকে শুরু হয়ে খাগড়াছড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি ইসকন মন্দিরে এসে শেষ হয়।








