মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫
সূত্রঃ ফাইল ছবি
সিজান হোসেন,মোহাম্মদপুর প্রতিনিধি
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪৪ জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৪ জন প্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে আইনের সঙ্গে সংঘাতে জড়িত একজন শিশুকেও আটক করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪









