‎প্রসূতি সেবায় নতুন উদ্যোগ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য মন্ত্রীর

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১২:২৭ পিএম
‎প্রসূতি সেবায় নতুন উদ্যোগ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য মন্ত্রীর

‎মোঃ মাসুদ রানা,  নরসিংদী প্রতিনিধ:

‎শনিবার (১৬ মে) বিকেলে নরসিংদী জেলার  বেলাবো উপজেলা পরিষদ হলরুম-এ ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ।

‎স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা মন্ত্রী  সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মাতৃস্বাস্থ্য সেবাকে আরও আধুনিক ও সহজলভ্য করতে দেশে নতুন ধরনের ওষুধ আনা হয়েছে, যা প্রসবকালীন ব্যথা নিয়ন্ত্রণে সহায়তা করে স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে ভূমিকা রাখবে। এ সেবা কার্যক্রম সম্প্রসারণে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি।

‎অনুষ্ঠানে নারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা বছরে ৩০ হাজার টাকা পর্যন্ত সহায়তা পাবেন, যা পরিবার পরিচালনা ও সন্তান লালন-পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় ৩৬৬ অসহায় পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন স্বাস্থ্য মন্ত্রী।

‎মন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। চিকিৎসা ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ধৈর্য ধরে সরকারের উদ্যোগের সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

‎প্রতিবন্ধী ভাতা প্রসঙ্গে তিনি বলেন, আগামী আট বছরের মধ্যে দেশের কোনো প্রতিবন্ধী ব্যক্তি সরকারি সহায়তার বাইরে থাকবে না। আগামী জুলাই থেকে নতুন করে তালিকাভুক্তির মাধ্যমে আরও বেশি মানুষকে ভাতার আওতায় আনা হবে। যেসব পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছেন, তাদের দ্রুত নাম নিবন্ধনের আহ্বান জানান তিনি।

‎অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।