সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রতিবাদ: শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবি
ডেস্ক রিপোর্ট:
সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন চট্টগ্রামের যুবলীগ নেতা মোঃ ফসিউল আলম রিয়াদ।
মুঠোফোনে যোগাযোগ করলে চট্টগ্রামের যুবলীগ নেতা মোঃ ফসিউল আলম রিয়াদ বলেন-
"সারা দেশে সাধারণ জনগণের মাঝে বাংলাদেশ আওয়ামীলীগ এবং জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা এখন তুঙ্গে।
তাই শেখ হাসিনা আপাকে দেশ,জনগণ এবং রাজনীতি থেকে দুরে রাখার জন্য অসংখ্য মিথ্যা মামলার মাধ্যমে এক প্রহসনের বিচারের নাটক মঞ্চায়স্থ করা হয়েছে।
সারাদেশে অগণিত রাজনৈতিক হয়রানি মুলক মিথ্যা মামলায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের রাজবন্দী বানানো হয়েছে।
তার ই পরিপ্রেক্ষিতে আজ আমার রাজনৈতিক সহযোদ্ধারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে প্রতিবাদ জানাতে গিয়েছেন।"








