রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০২:৩৭ পিএম
রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার

বিপ্লব তালুকদার,  খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াছড়ি গেইট সংলগ্ন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে খাগড়াছড়ি সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি খাগড়াছড়ি-রাঙ্গামাটি বাস কাউন্টারে কলারম্যান (যাত্রী ডাকদাতা) হিসেবে কাজ করতেন। ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি মদের বোতলও উদ্ধার করা হয়েছে।

মৃত ব্যক্তির নাম কৃষ্ণ (৪০)। তিনি খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকার বাসিন্দা এবং হিন্দু বাঙালি সম্প্রদায়ের সদস্য ছিলেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।