মঠবাড়িয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আবির, সম্পাদক মিরাজ

প্রকাশিত: ০৭ মে ২০২৬, ১১:৪৬ পিএম
মঠবাড়িয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আবির, সম্পাদক মিরাজ

মো. মেহেদী হাসান,  মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

 পিরোজপুরের মঠবাড়িয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে দৈনিক ইত্তেফাকের মঠবাড়িয়া প্রতিনিধি রফিকুজ্জামান আবির এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি একেএম নিজামুল কবীর মিরাজ নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, আগামী ১৫ মে (২০২৬) মঠবাড়িয়া প্রেসক্লাবের আড়ম্বরপূর্ণ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আসন্ন এই সম্মেলনকে কেন্দ্র করে নতুন নেতৃত্ব নির্ধারণের লক্ষ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ এই দুটি পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায়, নির্বাচন পরিচালনা কমিটি রফিকুজ্জামান আবির ও একেএম নিজামুল কবীর মিরাজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে।

প্রেসক্লাবের নবগঠিত এই নেতৃত্বকে মঠবাড়িয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক স্থানীয় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, অধিকার আদায় এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মঠবাড়িয়ার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন এই কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বভার গ্রহণ করবে বলে জানা গেছে।