রাঙ্গামাটি ২৯৯ নং নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অশোক তালুকদার

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম
রাঙ্গামাটি ২৯৯ নং নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অশোক তালুকদার

বিপ্লব তালুকদার,  খাগড়াছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটি বিভিন্ন উপজেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অশোক তালুকদার 

রাঙ্গামাটির ২৯৯ নং সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রতীক লাঙ্গল এর পক্ষে রাঙামাটি নানিয়াচর, বিলাইছড়ি, সহ বিভিন্ন উপজেলার বাজার সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ এবং গণসংযোগ করছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অশোক তালুকদার সহ দলের নেতাকর্মীরা। 

 সোমবার সকাল থেকে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় ও বাজারে প্রায় সকলের সঙ্গে এই গনসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সংসদীয় আসনে লাঙ্গল প্রতীকের পদপ্রার্থী অশোক তালুকদার। 

এসময় রাঙ্গামাটির উন্নয়নের জন্য পাহাড়ি ও বাঙ্গালীর সম্প্রীতির প্রতীক লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। অশোক তালুকদার নির্বাচিত হলে রাঙ্গামাটির অবহেলিত পাহাড়ের সাধারণ মানুষের কষ্ট লাঘবে রাঙ্গামাটির মাটি ও মানুষের নেতা অশোক তালুকদার কাজ করে যাবেন বলে জানান ভোটারদের। 

এইদিকে তাদের ভোটে অশোক তালুকদার সংসদে গেলে পার্বত্য জেলা রাঙ্গামাটির প্রতিটি উপজেলা, শহর এমনকি গ্রাম পর্যায়ে অশোক তালুকদার এর উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়া হবে বলে জানান নেতাকর্মীরা। 

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি রাঙ্গামাটি জেলা শাখার সহ সভাপতি জ্যোতি বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা,মহিলা কমিটির সাধারণ সম্পাদক নয়না দেওয়ান,আইন বিষয়ক সম্পাদক এ্যাড.নুরুল হক এবং বিলাইছড়ি উপজেলার জাতীয় পার্টির সভাপতি স্বর্ণ লাল দেওয়ান ( চন্দ্র লাল) প্রমূখ।


বা/মে২৪/ম