ম্রাসাথোয়াই মারমা অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে
নিজস্ব প্রতিবেদক:
তার সাথে আলাপ কালে তিনি এ কথায় বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে..
ম্রাসাথোয়াই মার্মা বলেন, সরকার পতনের পর এবং জাতীয় নির্বাচনের পরবর্তী সময়ে একটি স্বার্থান্বেষী মহল প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচারে নিয়োজিত রয়েছেন । স্থানীয় কতিপয় কিছু ব্যক্তি অর্থের বিনিময়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে মানুষকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ।
আর কিছু সাংবাদিক নীতি, নৈতিকতা বহির্ভূতভাবে আমার কোনো বক্তব্য না নিয়েই ফেসবুকে আমাকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে । আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এই দিকে মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দরা বলেন
মানুষ মানুষের সুখ দেখতে পারে না!
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে ক্যাশিয়ার চাকরি করে কত সুন্দর ভাবে জীবন যাপন করে যাচ্ছেন বাবু ম্রাসাথোয়াই মারমাকে নিয়ে এতোদিন কোনো হইচই ছিলো নাই। অথচ ওনার বিরুদ্ধে মন্ত্রণালয়ে মিথ্যা বানোয়াট অভিযোগ করে দিল আনু মার্মা আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
ম্রাসাথোয়াই মার্মাকে নিয়ে আরেক মারমা সম্প্রদায়ের নেতা বলেন ওনি কখনোও কারো ক্ষতি করেনি বরংচ তিনি সকল মানুষের জন্য উপকার করেছেন।
কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো এবং গুজব রটানো জঘন্য অপরাধ। একজন মানুষের সন্মান এবং সামাজিক মর্যাদা যখন মাটিতে মিশিয়ে দেয়া হয় তখন তা পুনরুদ্ধার করা খুবই কষ্টকর।
পা পিছলে গেলে ভারসাম্য আবার ফিরে পাওয়া যায় কিন্তু জিহ্বা থেকে ফসকে যাওয়া উচ্চারণের শব্দগুলো ফিরিয়ে আনা যায়না। সুতরাং হুট করে কারোর প্রতি রাগের বশীভূত হয়ে জিহ্বার অপব্যবহার থেকে বিরত থাকা উচিত।









