তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্থ

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৯ এএম
তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্থ

মোঃ ফারুক হোসেন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

সারাদেশের মতো নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিদ্যুতের অহনীয় লোডশেডিং। প্রতিদিন বিশেষ করে সকাল ১০ টা থেকে রাত ৩টা পর্যন্ত এই লোডশেডিং ভয়াবহ রুপ নেয়।প্রতি ১ ঘন্টা পর পর গড়ে ২ ঘন্টা করে লোডশেডিং করছে পল্লীবিদ্যুত।এতে হাসপাতালে চিকিৎসাধীন রোগী,স্কুল পড়ুয়া ছোট বাচ্চা,বয়স্করা অতিরিক্ত গরম ও লোডশেডিংয়ে পড়ে তাদের কস্ট আরো অসহনীয় মাত্রায় পৌছেছে। 

সেনবাগ পল্লীবিদ্যুতের ডিজিএম মিনারুল ইসলাম আমাকে জানিয়েছে, ৩ টি সাবস্টেশনের মাধ্যমে পুরো সেনবাগে বিদ্যুত সরবরাহ করেন তারা,কিন্তু জাতীয় গ্রিড থেকে তাদের জন্য মোট চাহিদার ৫০ শতাংশ সরবাহ করা হয়।তাতে বাধ্য হয়েই ধারাবাহিকভাবে চক্রাকারে এশিয়াভিত্তিক লোডশেডিং করতে হচ্ছে।।