মীরের চক জামে মসজিদের বেজ ঢালাই কাজের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৪:৫১ পিএম
মীরের চক জামে মসজিদের বেজ ঢালাই কাজের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগরীর মীরের চক জামে মসজিদের বেজ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টায় মীরের চক এলাকায় অবস্থিত মসজিদ প্রাঙ্গণে এই কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

জানা গেছে, মসজিদটির ধারণক্ষমতা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে এই বেজ ঢালাই কাজ শুরু হলো। উদ্বোধন শেষে প্রশাসক মসজিদের সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে মসজিদ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মসজিদ কমিটির পক্ষ থেকে প্রশাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয় এবং দ্রুত কাজ শেষে মুসল্লিদের জন্য উন্মুক্ত করার আশাবাদ ব্যক্ত করা হয়।