বেরোবিতে শহীদ মুখতার ইলাহী হলে চালু হয়েছে সাইকেল ও মোটরসাইকেল কার্ড
বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবিতে) শহীদ মুখতার এলাহী হলে সাইকেল ও মোটরসাইকেল চুরি রোধ করতে প্রশাসন কর্তৃক চালু করা হয়েছে সাইকেলও মোটরসাইকেল কার্ড।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) শহীদ মুখতার ইলাহী হলের রেজিস্ট্রার ও প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কার্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ।
দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী যদি সাইকেল বা মোটরসাইকেল মুখতার ইলাহী হলের গ্যারেজে রাখতে চায় তাহলে গ্যারেজ কর্তৃপক্ষের কাছ থেকে কার্ড সংগ্রহ করতে হবে এবং খাতায় নাম রেজিস্ট্রি করতে হবে। আবার যখন সাইকেল বা মোটরসাইকেল নিয়ে চলে যাবেন তখন কার্ডটি কর্তৃপক্ষকে জমা দিতে হবে এর জন্য কোন ফি নেওয়া হবে না।
শহিদ মুখতার এলাহী হলের
সহকারী রেজিস্ট্রার, মো: আল আমিন বলেছেন,
সাইকেল ও মোটর সাইকেলর নিরাপত্তার স্বার্থে এবং শিক্ষার্থীদের সুবিধার জন্য প্রশাসন কতৃক এই কার্ডটি চালু করা করেছেন। এই কার্ডটি শিক্ষার্থীরা সহজে বহন করতে পারবে।
নিরাপত্তা প্রহরী জানিয়েছেন, অনেক চোর এসে সাইকেল নিয়ে যায়, তারা বিশ্ববিদ্যালয়ের কিনা? চেনা যায় না।মুলত তাদের শনাক্ত করতে বা সাইকেল ও মোটর সাইকেল চুরি রোধ করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।কারন,সাইকেল কিংবা মোটরসাইকেল যখন বহিরাগত কেউ এসে নিয়ে যায় তখন আমরা সনাক্ত করতে পারি না । এই কার্ডটি থাকলে সহজে আমরা প্রকৃত মালিককে সনাক্ত করতে পারব।
বাংলা বিভাগের শিক্ষাথী আবু সফিয়ান বলেছেন,অনেকে বন্ধু পরিচয়ে সাইকেল নিয়ে যেতে চায় কিন্তু আসলে সাইকেল তার কিংবা তার বন্ধুর না। এক্ষেত্রে কার্ড থাকলে সাইকেল তার প্রকৃত মালিক নিয়ে যেতে পারবে। এক্ষেত্রে কার্ড ব্যবস্থা চালুর মাধ্যমে চুরি রোধ করা সম্ভব হবে বলে আশা করি।
সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেছেন,
আগে সাইকেল হারিয়ে গেলে হল প্রশাসন দায় এড়িয়ে যেত , কিন্ত এখন কার্ড পদ্বতি চালু হওয়ার পর প্রশাসনকে জনাবদিহিতার মধ্যে নিয়ে আসা সম্ভব।
এই পদ্ধতি পুরোপুরি চালু হলে শিক্ষার্থীদের নিরাপত্তা অনেকাংশ নিশ্চিত হবে বলে আশাবাদী শিক্ষার্থীরা ।








