বাগীশিক গীতা শিক্ষা সদর উপজেলা কমিটির সভাপতি বিপ্লব তালুকদার সাধারণ সম্পাদক মানিক মল্লিক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম
বাগীশিক গীতা শিক্ষা সদর উপজেলা কমিটির সভাপতি বিপ্লব তালুকদার সাধারণ সম্পাদক মানিক মল্লিক

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 বিকেল ৫ টার দিকে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুই পর্বে বিভক্ত এ সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাগীশিক খাগড়াছড়ি সদর উপজেলা সংসদ সভাপতি আদেশ দে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক খাগড়াছড়ি জেলা সংসদ এর সভাপতি প্রভাত তালুকদার, সাধারণ সম্পাদক সুমন আচার্য্য, বাগীশিক গীতা শিক্ষা কমিটি উত্তর জেলার সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, খাগড়াছড়ি জেলা সংসদ এর সাংগঠনিক সম্পাদক উৎপল দে। 

সদর উপজেলা সংসদ এর সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার উক্ত সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রথম পর্বের সভাপতি আদেশ দে উনার বক্তব্যের মাধ্যমে বাগীশিক খাগড়াছড়ি সদর উপজেলা সংসদ এর কার্যকরী পরিষদের বিলুপ্তি ঘোষণা করেন।

দ্বিতীয় পর্বের সভাপতিত্ব করেন বাগীশিক খাগড়াছড়ি জেলা সংসদ এর সভাপতি প্রভাত তালুকদার সম্মেলন পরিচালনা করেন বাগীশিক খাগড়াছড়ি জেলা সংসদের সাধারণ সম্পাদক সুমন আচার্য্য।

উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কমিটি ঘোষণা করা হয়। এতে বিপ্লব তালুকদার,কে সভাপতি করা হয় এবং মানিক মল্লিক,কে সাধারণ সম্পাদক । 

এছাড়া মহিলা বিষয়ক সম্পাদিকা পদে নবনীতা খাস্তগীর ,সিনিয়র নির্বাহী সদস্য পদে উত্তম চৌধুরী,কে নির্বাচিত করা হয়