বাগমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম
বাগমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেপ্তার

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার ভটখালী গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামসহ মো. আতিক আহমেদ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানকালে আতিকের হেফাজত থেকে ৫টি দেশীয় তৈরি 'হাইসা', ২টি ধারালো ছুরি এবং নেশাজাতীয় দ্রব্য সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করে আভিযানিক দলটি। সে বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভটখালী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আতিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই দেশীয় অস্ত্র দেখিয়ে প্রতিবেশীদের ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। তার এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছিল। অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে সেনাবাহিনীর এই তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী।



বা/মে২৪/ম