দীর্ঘদিন পর গঠিত হলো ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১০:১৪ এএম
দীর্ঘদিন পর গঠিত হলো ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি

মোঃ কাজল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল হক গত ৪ এ মে কুড়িগ্রাম জেলায় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

নবাগত কমিটিতে সভাপতি পদে রয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এবং সদস্য সচিব কুড়িগ্রাম জেলার কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক মোঃ শফিকুল ইসলাম বেবু।

নতুন কমিটি কে ঘিরে ক্রীড়া অঙ্গনেে উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখবেন বলে আশাবাদী ক্রীড়াবিদরা। দীর্ঘদিনের অবহেলিত ক্রীড়া অঙ্গন নতুন ভাবে ফিরবে এবং ক্রীড়াবিদ ও প্রেমিরা যথার্থ মূল্যান পাবে বলে মনে করেন ক্রীড়াবিদ ও ক্রীড়া প্রেমিরা। তারা মনে করেন নতুন এই কমিটি ক্রীড়া কে অনিয়ম বা দুনীতি থেকে মুক্ত রাখতে পারবেন এবং সে বিষয় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

এ বিষয়ে ক্রীড়াবিশেজ্ঞরা মনে করেন, এই কমিটির পূর্বে ক্রীড়ার ভঙ্গুর অবস্থা থেকে নতুনভাবে ক্রীড়াঙ্গন কে সাজাতে অনেক চ্যালেঞ্জ হবে। নিয়মিত টুর্নামেন্ট, খেলোয়াড় প্রশিক্ষণ, উন্নত মাঠ, স্কুল - কলেজ পর্যায় খেলাধুলা, নতুনদের সুযোগ নিশ্চিত করা ইত্যাদি বিষয় নজরে রেখে আয়োজনের উদ্যোগ নেওয়া অত্যান্ত জরুরি বলে মনে করেন ক্রীড়াবিশেজ্ঞরা।

নবাগত কমিটিতে সদস্য হিসাবে আছেন, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ হুমায়ুন কবির, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও ক্রীড়াবিদ নাজমুল হুদা (লাকু)