চুয়াডাঙ্গায় আইন সহায়তা দিবস পালিত হয়েছে

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৯ এএম
চুয়াডাঙ্গায় আইন সহায়তা দিবস পালিত হয়েছে

এম এ মামুন, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ 

"সরকারী খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় আইনগত-সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় চুয়াডাঙ্গা জেলা আইন-সহায়তা কমিটির উদ্যোগে রেলি পরবর্তী সকাল ৯টায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

জেলা আইন-সহায়তা কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনাসভায় অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় বক্তারা জেলার গরীব দুঃখীদের মাঝে আইনসহায়তা দেওয়ার বিষয়ে তৃণমূল পর্যায়ে প্রচার প্রচারণা বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন। 

বক্তারা বলেন, জেলার অসহায় মানুষের মাঝে সরকারের মহতি এই উদ্যোগ সরকারী খরচে আইন সহায়তার বিষয়টি ব্যাপকভাবে গ্রামে গ্রামে নাটক,জারী, সারি গান, উঠান বৈঠক, ব্যানার পোস্টার ও বিল বোর্ডের মাধ্যমে প্রচার প্রাচারনা চালাতে হবে। সেই সাথে আইনজীবী সাংবাদিক জনপ্রতিনিধিসহ সমাজের দায়িত্বশীল সমাজকর্মী এবং এনজিও কর্মীদের ভূমিকা রাখার আহবান জানানো হয়। 

জেলা আইন সহায়তা কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম জানান, সকলের সহযোগিতায় জেলার অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে সরকারের উদ্যোগের সফলতা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। আগামীতে আরো অসহায় মানুষের মাঝে আইন সহায়তা সঠিকভাবে পৌঁছে দিতে সকলের প্রতি আহবান জানান। তিনি জানান, ২০২৫ সালে চুয়াডাঙ্গা জেলা আইন সহায়তা কমিটি কাছে ৭৪৬ টি আবেদন জমা পড়েছে। এদিকে আইন সহায়তা অফিসের মাধ্যমে বিগত দিনে ১৫ হাজার ২৯৬ টি যৌতুক ও পারিবারিক মামলা নিষ্পত্তির মাধ্যমে ৮৬ লাখ ৬৮ হাজার টাকা উপকারভোগীদের মাঝে প্রদান করা হয়েছে। এছাড়া বর্তমানে ৩ হাজার ২৪৩ টি মামলার বিচার চলমান রয়েছে। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, আদালতে লর বিচারকগন, জেলা পুলিশ সুপার 

রুহুল কবীর খান,চুয়াডাঙ্গা সিভিল সার্জন, ডাক্তার হাদী জিয়া উদ্দীন আহমেদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,শাজাহান আলীসহ আইনজীবী ও সাংবাদিক এবং গণ্যমানয় ব্যাক্তিগণ।

এসভায় ভালো কাজের পুরস্কার স্বরুপ ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয় দুইজন আইনজীবীকে।