খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম
খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন

জুয়েল রানা,  নোয়াখালী প্রতিনিধি :

চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের মমিনপুর এলাকায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ একটি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে মমিনপুর এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন।

চলতি অর্থ বছরের এই প্রকল্পের আওতায় সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর ও মমিনপুর হয়ে ডুমুরিয়া পর্যন্ত মোট ২ কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনঃখনন করা হবে। দীর্ঘ দিন ধরে ভরাট হয়ে থাকা এই খালটি পুনঃখননের ফলে মমিনপুরসহ আশেপাশের গ্রামগুলোর জলাবদ্ধতা দূর হবে এবং স্থানীয় কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মিজানুর রহমান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা সমাজসেবা অফিসার আলী হোসেন, উপজেলা প্রকৌশলী শাহীনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক হোসেন প্রমুখ।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান বলেন, "২৪ এর ভয়াবহ বন্যার কথা বিবেচনা করে আমরা খাল দখলমুক্ত করতে আমরা কাজ করেছি। পানির প্রবাহ ঠিক রাখার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার খোকন বলেন, "অবৈধ দখল মুক্ত করে পর্যায়ক্রমে সকল খালই খনন করা হবে। পানির প্রবাহ কোনোভাবেই বন্ধ করা যাবে না। অনেক জায়গায় খাল ভরাট হয়ে জমিন হয়ে গেছে। আমাদের এলাকা ভাটি অঞ্চল হওয়ায় ভারত, নেপা