রাজশাহীতে ৪৯ বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ১২:০৭ এএম
রাজশাহীতে ৪৯ বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগরীতে ৪৯ বোতল ভারতীয় এসকাফ সিরাপ ও ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো: মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোঃ সাগর আলী (২৬), মোঃ মোয়াজ্জেম আলীর ছেলে মোঃ রাজিব আলী (২২), মৃত সাঈদের ছেলে মোঃ শিহাব আলী (২১)। পলাতক আসামিরা হলো: মতিহার থানাধীন চরসাতবাড়িয়া গ্রামের মোঃ মোজাহার আলীর ছেলে মোঃ কামরুল ইসলাম (৩৫) ও মোঃ ইব্রাহিম আলী (২২)।

বুধবার (২৪ জুন) রাতে আরএমপি'র পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন আরএমপি পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, মঙ্গলবার রাতে চরসাতবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে আমদানিনিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাপসহ রাজিব ও সিহাব নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কামরুল ও ইব্রাহিমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৪৯ বোতল ভারতীয় এসকাফ সিরাপ ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে| এ দিন দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।