ইবি বিএনসিসি নৌ শাখার নতুন সিইউও মুহিবুল্লাহ
ইবি প্রতিনিধি:
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) খুলনা ফ্লোটিলার অধীনস্থ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নৌ প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ও ক্যাডেট সার্জেন্ট মুহিবুল্লাহ নোমান।
বুধবার (২৪ জুন) সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
নিজের অনুভূতি প্রকাশ করে ক্যাডেট আন্ডার অফিসার মহিবুল্লাহ নোমান বলেন, আজকের দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের। বাংলাদেশ সামরিক বাহিনীর দ্বিতীয় সারি তথা বিএনসিসির সর্বোচ্চ সম্মানজনক পদ ক্যাডেট আন্ডার অফিসার হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি। এজন্য আল্লাহর নিকট লাখো-কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ক্যাডেট আন্ডার অফিসার পদটা অত্যন্ত ভারী এবং চ্যালেঞ্জিং। এই পদে থেকে ভালো-মন্দ দুটোই করার সুযোগ রয়েছে। ভালো করতে পারলে সবাই ফুলেল শুভেচ্ছা জানাবে, আর খারাপ করলে ভর্ৎসনা। ন্যায়কে পুঁজি করে শৃঙ্খলার সাথে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি নৌ শাখাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আল্লাহর নিকট চাওয়া, তিনি আমার এ পথকে মসৃণ করে দিন এবং সততা ও ন্যায়নিষ্ঠার সাথে এগিয়ে যেতে সহায়তা করুন।








