বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ
নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি:
পর্যটন নগরী কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বাংলাদেশ বিমান বাহিনী মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটির উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ৫০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বিমান বাহিনীর এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।
ত্রাণ বিতরণের সময় বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. মোনোয়ারুল ইসলাম। তিনি বলেন,দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক দায়িত্বেরই একটি অংশ এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।









