নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাল ব্রিটিশ হাইকমিশন
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এমকে/বিএম২৪
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বার্তায় ব্রিটিশ হাইকমিশন জানায়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।
বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য।
এর আগে সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২৫৫ ভোট পেয়েছেন। অন্যদিকে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
এমকে/বিএম২৪









