দালাল বা প্রতারক চক্রের ফাঁদ ছাড়া সরাসরি ওসির সাথে দেখা করে আইনি সহায়তা পাচ্ছেন ঈদগাঁওবাসী
নিজস্ব প্রতিবেদক:
পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলায় হয়রানিমুক্ত থানা ও পুলিশী সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে এসেছেন ওসি এটি এম শিফাতুল মাজদার। শিফাতুল মাজদার ওসি হিসেবে ঈদগাঁও থানায় যোগদানের পর থেকে সাধারণ মানুষ দালাল ছাড়াই সরাসরি ওসির সাথে দেখা করে নিজেদের অভাব অভিযোগ জানাতে সাহস পাচ্ছেন। এছাড়া বর্তমানে বিনা খরচে থানায় জিডি,অভিযোগ ও মামলা করার সুযোগ থাকায় উপকৃত হচ্ছে নির্যাতিত ও নিপিড়ীত ঈদগাঁওবাসী। দালাল ছাড়া হয়রানিমুক্ত থানায় কাজকর্ম সম্পাদন করতে পেরে স্বস্তি প্রকাশ করছে উপকার ভোগীরা। এছাড়া কক্সবাজারে ঈদগাঁও উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা অতীতের চেয়ে এখন অনেক বেশি নিরাপদ। তবে সম্প্রতি অতীতের থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে সুবিধাভোগ করা কুচক্রীমহল এই সমস্ত অনৈতিক কাজে সু্বিধা করতে না পারায় সাধারণ মানুষের কাছে সৎ,কর্মঠ ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি)-এটি এম শিফাতুল মাজদার এর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণীতভাবে অপ্রচার চালিয়ে যাচ্ছে যা খুবই দুঃখজনক। প্রতিবেদকের দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে কুচক্রীমহলের সংশ্লিষ্ট অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। যা পুলিশের মনোবল দুর্বল করে সুবিধা ভোগীদের ফায়দা হাসিল করার ব্যর্থ প্রচেষ্টার অংশবিশেষ। থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে ঈদগাঁও থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিল ও পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলেও প্রতীয়মান হয়।
এ বিষয়ে ওসি এটি এম শিফাতুল মাজদার বলেন,“পুলিশ সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন অনুযায়ী দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। প্রতিটি ঘটনার সঠিক তদন্ত তথ্য-প্রমাণ ও আইনগত প্রক্রিয়ার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। আইন বাস্তবায়নে কারো সঙ্গে অন্যায় বা পক্ষপাতমূলক আচরণের কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, থানার প্রতিটি কার্যক্রম স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত হচ্ছে। কোনো ব্যক্তি বা মহল যদি অভিযোগ উত্থাপন করে,তা যথাযথ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন পুলিশ প্রশাসন।
ঈদগাঁওবাসীর প্রত্যাশা, যেকোনো অভিযোগ বা বিভ্রান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা অব্যাহত রাখবে এবং থানা পুলিশের সঙ্গে সব সময় পাশে থাকবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়ার ইসমাইল নামক এক যুবক জানান,আমার হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে থানায় গিয়ে বিনা খরচে জিডি করার সুযোগ পেয়েছি যা বিগত সময়ে টাকা ছাড়া হতোনা। এছাড়া ওসি স্যারের আন্তরিক সহযোগিতায় মাত্র ১সপ্তাহের মধ্যে দ্বায়িত্বরত কর্মকর্তার প্রচেষ্টায় ামার হারিয়ে যাওয়া মোবাইল উদ্বার করে আমাকে ফিরিয়ে দিয়েছেন। ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম উদ্দিন জানান,ওসির আন্তরিকতায় বর্তমানে সাধারণ মানুষ দালাল ছাড়াই থানা পুলিশের সহযোগিতা পাচ্ছেন বলে আমি মনে করি। এছাড়া বর্তমান আইনশৃঙ্খলাও আগের যেকোন সময়ের চাইতে অনেক ভালো বলে মনে হচ্ছে। দৈনিক ইনকিলাব ঈদগাঁও উপজেলা প্রতিনিধি মোঃ সলিম উল্লাহ সেলিম বলেন,ঈদগাঁও থানার ওসি একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে সাধারণ সেবাপ্রার্থীদের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। ধনী-গরীব,দলমত,ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সরাসরি ওসির টেবিলে গিয়ে নিজেদের দুঃখদুর্দশার কথা বলতে পারতেছে যেটা সাধারণ সেবাপ্রার্থীদের জন্য বড় একটা সুযোগ বলে আমি মনে করি। আমাদের উচিত আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করা।
ঈদগাঁওয়ের সিনিয়র সাংবাদিক নাসির নোমান তার পেইজবুক পেইজে লিখেন,"যেটাই সত্য "কোন দালাল বা প্রতারকের সাহায্য ছাড়াই সরাসরি ওসির সাথে দেখা করে আইনি সহায়তা পাচ্ছেন ঈদগাঁওর সাধারণ মানুষ। নিশ্চয়ই প্রশংসার দাবিদার, সাহসী ও জনবান্ধব ওসি সিফাতুল মাজদার"।
এছাড়া বিগত একমাসে ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি,মাদক উদ্ধার,সরঞ্জামসহ জুয়াড়ি আটক,বরিশাল থেকে অপহৃত শিশু বিশেষ কৌশলে ঈদগাঁও থেকে উদ্বারসহ আইন শৃঙ্খলা রক্ষায় ওসি শিফাতুল মাজদারের সাহসী পদক্ষেপগুলো সত্যি প্রশংসার দাবীদার। তাই আসুন আমরা সকলে মিলে নবগঠিত উপজেলা ঈদগাঁওয়ের জননিরাপত্তা স্বাভাবিক রাখতে প্রশাসনকে সহযোগিতা করি এবং গঠনমুলক সমালোচনার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ বাসযোগ্য উপজেলা গঠনে ভূমিকা রাখি।









