থানা পরিদর্শনে পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস্ বিন হাছান
মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি :
কালীগঞ্জ থানায় বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন্ হাছান (পিপিএম-সেবা)।
শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার এই পরিদর্শন করেন। সেসময় কালিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে সাদর সম্ভাষণ জানান।
পরিদর্শনকালে, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস্ বিন হাছান পেশাদারিত্বের সাথে জনবান্ধব পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সর্বাত্মকভাবে দায়িত্ব পালনের জন্য
নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধপ্রবণ সড়কে নিয়মিত পুলিশি টহল জোরদার, হোন্ডা মোবাইল, বিট পুলিশিং কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, যৌক্তিক সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি, বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদকরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধের উপরে গুরুত্বারোপ করেন। থানার মেসে মানসম্মত খাবার সরবরাহ, দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, পুলিশ ফোর্সের ব্যারাক পরিষ্কার-পরিচ্ছন্ন এবং চাহিদার প্রেক্ষিতে ছুটি প্রদানে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
সেসময়, আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জেল্লাল হোসেনসহ সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।









