জুলাই আন্দোলনের বর্ষপূর্তি, বিএনপির সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে মঙ্গলবার বিকেল ৩টায় আলোচনা সভা শুরু হবে।
এতে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দলটির মিত্র রাজনৈতিক দলগুলোর নেতারা অংশ নেবেন বলে জানানো হয়েছে।
এমকে/বিএম২৪









