চুয়েটের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবে রানারআপ চবি

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম
চুয়েটের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবে রানারআপ চবি

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি’ (ডিসিইউ)-এর প্রতিনিধিত্বকারী দল ‘ডিসিইউ-এ’।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১টায় রানারআপ ট্রফি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডিসিইউর সদস্যরা। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের এ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে তিনি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে বিতার্কিকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি সংগঠনের কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

গত ১০ ও ১১ জুলাই চুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘চুয়েট ডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব’-এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২৮টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়তি মন্ডল (শিক্ষাবর্ষ ২০২৩-২৪) সেরা স্বতন্ত্র বিচারকের স্বীকৃতি অর্জন করেন।

রানারআপ হওয়া ‘ডিসিইউ-এ’ দলের সদস্যরা হলেন মো. আরাফাত ইসলাম রিফাত, তাহমিদ সিদ্দিকী ইফতি এবং মারুফ ইসলাম মুন্না