চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন
চট্টগ্রাম প্রতিনিধি:
নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদান এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)'র উদ্যোগে "সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার" এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ ০৯ জুন ২০২৬ তারিখ সকাল ১০:৪৫ ঘটিকায় সিএমপি পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী ফলক উন্মোচনের মাধ্যমে এ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা করেন।
উদ্বোধনকালে সিএমপি পুলিশ কমিশনার মহোদয় বলেন সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের মাধ্যমে নাগরিকদের অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেইক আইডি ও অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও ঘটনার ধরন অনুযায়ী তাৎক্ষণিক করণীয় বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হবে। সাইবার অপরাধ সংক্রান্তে স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএস ও অন্যান্য ডিজিটাল তথ্য সংরক্ষণে সহায়তা ও পাসওয়ার্ড সুরক্ষা, গোপনীয়তা রক্ষা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে পরামর্শ দেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট থানা, হেল্পলাইন বা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে সহায়তা প্রদানসহ সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার এর শুভ উদ্বোধনকালে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম), জনাব নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (সিএসবি), জনাব মোঃ গোলাম রুহুল কুদ্দুস, উপ-পুলিশ কমিশনার(উত্তর), জনাব আমিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর), জনাব কাজী মোঃ আবদুর রহীম; উপ-পুলিশ কমিশনার(ওয়েলফেয়ার এন্ড ফোর্স), জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন, উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) (ভারপ্রাপ্ত), জনাব মোহাম্মদ বদিউজ্জামান, পিএসসিসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।









