ঈদের দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১০:২৬ পিএম
ঈদের দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

মোঃ‌ কাজল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:

ঈদের দিন গরু কুরবানি ও মাংস বিতরণ নিয়ে ব্যস্ত সময় পার করেন অনেকে। এজন্য পরিবারকে নিয়ে বেড়ানো সুযোগ হয়ে উঠেনি। ঈদের দিনের ব্যস্ততা শেষে আনন্দের মুহুর্তগুলো ভাগাভাগি করতে সবাই সপরিবারে ছুটে আসেন জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। এরই ধারাবাহিকতায় ঈদের দ্বিতীয় দিনও দেখা মেলে অসংখ্য দর্শনার্থী।

কুড়িগ্রামের ধরলা সেতু জেলার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। এখানে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, উলিপুরসহ ৯টি উপজেলার মানুষজনের জনসমাগম ঘটে। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধদেরও অগণিত উপস্থিততে মুখরিত হয়ে উঠে ধরলার পাড়ের এলাকাগুলো। 

ধরলা নদীর সৌন্দর্য ও প্রকৃতির স্বাদ উপভোগ করতে পরিবার - পরিজন নিয়ে চলে আসেন ধরলার পাড়ে। ছোট বেলার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় ধরলার পাড়।

প্রকৃতির মনোরম পরিবেশ ও বন্ধু আত্মীয়দের মিলনমেলার কারণে জেলার শীর্ষ পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে ধরলা সেতু। তাই তো ঈদের দ্বিতীয় দিনেও দেখা মেলে অসংখ্য উপস্থিতির।

নতুন পোশাক আর সাজ-সজ্জায় সজ্জিত হয়ে পড়ে সেতুর আনাচে কানাচের পরিবেশগুলোতে। অনেকে কুড়িগ্রামের কক্সবাজারের সমুদ্রসৈকত বলেন এই স্থানকে।

বেড়াতে আসা রাকিব বলেন, ঈদের দিন নানামুখী কাজে ব্যস্ত থাকার কারণে আসা হয়নি এখানে। কিন্তু আজ এসেছি। খুব সুন্দর পরিবেশে অনেকের উপস্থিতি খুবই ভালো লাগছে। 

এ ছাড়াও বেড়াতে আসা অনেক দর্শনার্থীরা বলেন, পরিবারের সদস্যদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করছি। অনেক আত্মীয়-স্বজনদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে খুব ভালো সময় কাটছে সবার। এখানকার পরিবেশও অনেক ভালো। আমরা প্রতিবছর ঈদে এখানে আসি এবং খুব ভালোই সময় পার করি।

ঈদ কিংবা যেকোন উপসবে কুড়িগ্রামের মানুষের ব্যপক উপস্থিতি দেখা মেলে এই ধরলার পাড়ে।