আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এমকে/বিএম২৪








