মার্কিনিরা আমার ওপর বিরক্ত হলে ইসরায়েলে চলে যাব, সেখানে প্রধানমন্ত্রী হব: ট্রাম্প
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিজ দেশের মানুষ কখনো তার ওপর বিরক্ত হলে তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলে চলে যাবেন। সেখানে তার জনপ্রিয়তা এত বেশি যে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীও হতে পারবেন বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি যুক্তরাষ্ট্রের জনগণ কখনো আমার ওপর বিরক্ত হয়, তাহলে আমি ইসরায়েলে চলে যাব এবং প্রধানমন্ত্রী হব।’
একই সাক্ষাৎকারে ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ইসরায়েলকে প্রতিবছর প্রায় ৪ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়া হলেও আগামী বছর থেকে তা বন্ধ করে দেওয়া হবে।
এ সময় মিশিগানের সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ইসরায়েলকে অর্থ সহায়তা দিয়ে এল-সাইয়েদের মতো ব্যক্তিদের সমালোচনা শুনতে চান না তিনি। এ বিষয়ে কয়েক মাস আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার চুক্তি হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।
সূত্র: দ্য গার্ডিয়ান
এমকে/বিএম২৪









