রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল, গাঁজা ও বিয়ারসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম
রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল, গাঁজা ও বিয়ারসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজপাড়া থানাধীন দাশপুকুর রেললাইনের ধার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা মাদক কারবারি মো. আল আমিন (২৪), তিনি রাজশাহীর বহরমপুর গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে ও মো. উজ্জল (৪০), তিনি বোয়ালিয়া থানাধীন দড়িখরবোনা এলাকার মৃত মোস্তফার ছেলে।  এসময় তাদের কাছে থেকে ১৩৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১ হাজার ৫৬০ টাকা জব্দ করা হয়।


বুধবার (২৯ জুলাই) দুপুরে আরএমপি পুলিশের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাশপুকুর রেললাইনের ধার এলকায় অভিযান চালিয়ে মাদক কারবারি আল আমিনের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৬৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১ হাজার ৫৬০ টাকা নগদ উদ্ধার করা হয়। এছাড়া অপর আসামি উজ্জলের কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা একটি হান্টার বিয়ার জব্দ করা হয়েছে।


গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।