বয়সের দাবিতে আলোচনায় ১২৩ বছরের আব্বাস প্রামাণিক, খোঁজ নিলেন ইউএনও

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পিএম
বয়সের দাবিতে আলোচনায় ১২৩ বছরের আব্বাস প্রামাণিক, খোঁজ নিলেন ইউএনও

সূত্রঃ সংগৃহীত

নাটোর প্রতিনিধি


নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের প্রবীণ আব্বাস প্রামাণিককে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, তাঁর বয়স ১২৩ বছর। দীর্ঘ জীবনের নানা স্মৃতি নিয়ে আজও তিনি গ্রামের মানুষের কাছে বিস্ময়ের এক নাম।


সম্প্রতি আব্বাস প্রামাণিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এ সময় তিনি প্রবীণ এই ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দীর্ঘ জীবনের অভিজ্ঞতার কথা শোনেন।


স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আব্বাস প্রামাণিক সম্ভবত দেশের অন্যতম প্রবীণ জীবিত ব্যক্তি। তবে তাঁর বয়স ১২৩ বছর—এ দাবির পক্ষে সরকারি নথিপত্র বা স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ এখনো নিশ্চিত হয়নি।


গ্রামের মানুষের কাছে আব্বাস প্রামাণিক শুধু একজন প্রবীণ নন, বরং গুরুদাসপুরের অতীত ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত সাক্ষী হিসেবেই পরিচিত।


এমকে/বিএম২৪