যশোর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
যশোর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

সূত্রঃ সংগৃহীত

মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি


প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোর কার্যালয়ে আয়োজিত এক সভায় আহ্বায়ক কমিটির সদস্যরা নবনির্বাচিত নেতাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।


দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক, সদস্য ও সাবেক সম্পাদক আহসান কবীর, এম আইউব, আকরামুজ্জামানসহ অন্য সদস্যরা।


এ সময় নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নুর ইসলামসহ নবনির্বাচিত পরিষদের নেতাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।


অনুষ্ঠানে নবনির্বাচিত সহসভাপতি আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, দপ্তর সম্পাদক তহীদ মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এবং সদস্য রফিকুল ইসলাম, গালিব হাসান পিল্টু, মুর্শিদুল আজিম হিরু, এসএম সোহেল ও তৌহিদ জামান উপস্থিত ছিলেন।


এর আগে গত ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের নির্বাচন ও সাধারণ সভা আয়োজনের জন্য গঠিত আহ্বায়ক কমিটি এ নির্বাচনের আয়োজন করে।


নির্বাচনে মোট ১২১ জন ভোটারের মধ্যে ১১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়।


প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।


এমকে/বিএম২৪