রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়ার আসর থেকে ৩ জুয়াড়ি গ্রেপ্তার
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়ার আসর থেকে ৩জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) গভীর রাতে মতিহার থানাধীন ডাঁশমারী এলাকায় জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার কর হয়।
গ্রেপ্তারকৃতরা জুয়ারি মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে জীবন (৩৫), মো. দেলোয়ার হোসেন ওরফে রোকন (৩৪) উভয়ে
মতিহার থানার ডাঁশমারী এলাকার বাসিন্দা ও একই থানাধীন খোঁজাপুর মধ্যপাড়া এলকার মো. হাসিবুল হাসান শান্ত (২৬)।
রোববার (২৬ জুলাই) বিকালে আরএমপি পুলিশের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে মতিহার থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।









