সেনবাগে অতিরিক্ত ভাড়া আদায় জরিমানা

প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০২:১০ পিএম
সেনবাগে অতিরিক্ত ভাড়া আদায় জরিমানা

মোঃ ফারুক হোসেন,  সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে গতকাল বুধবার ৩রা জুন ২০২৬ইং,ঈদযাত্রাকে কেন্দ্র করে বাড়তি ভাগা আদায় এবং নির্ধারিত ভাড়ার মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে কে কে পরিবহন, শাহী পরিবহন এবং জোনাকি পরিবহন সহ মোট তিনটি যাত্রীবাহী বাস কাউন্টার মালিককে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বিকালে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম এ অভিযান পরিচালনা করেন।তাদের বিরুদ্বে বাড়তি ভাড়া আদায় ও ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগ পাওয়া গেছে।