পুলিশের ধারাবাহিক সাফল্যে জেলা জুড়ে মাদক ও চোরাকারবারিসহ গ্রেফতার-১৭
মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি :
মাত্র ২৪ ঘন্টায় ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য দুইটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার হয়েছে। বুধবার (১৭ জুন) এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানায় জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিস্তার রোধকল্পে ঝিনাইদহ জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সাথে নিরলসভাবে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ১৬ জুন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল কালিগঞ্জ থানাধীন ৪নং নিয়ামতপুর ইউনিয়নের মোস্তফাপুর ও কালিগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য জাহিদ হাসান (২৬), মোঃ মেহেদী হাসান সান্টু (৩০) ও রাজকুমার বিশ্বাস জসিম (২৭) কে গ্রেফতার করতে সক্ষম হন। তারা সকলেই কালীগঞ্জ থানার বাসিন্দা।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১টি পুরাতন কালো রংয়ের Suzuki Gixxer Monoton (150cc) রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল (চেসিস নং RMBL-NG4BW-125413, ইঞ্জিন নং- BGA1-730983) ও ১টি পুরাতন কালো রংয়ের Bajaj Pulsar (150cc) রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল (চেসিস নং-MD2A11CZ3HWK91355, ইঞ্জিন নং- DHZWHK22666) উদ্ধার করা হয়।
চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি ও চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পিতা-মুকুল মন্ডল, মাতা-আকলিমা বেগম, সাং-মস্তফাপুর, ২। পিতা-মোঃ ওবাইদুল বিশ্বাস, মাতা-মোছাঃ আফরোজা বেগম, সাং-ফরাসপুর, ৩। রাজ কুমার বিশ্বাস জসিম (২৭), পিতা-গোবিন্দ বিশ্বাস, মাতা-রেখা রানী বিশ্বাস, সাং-চাঁচড়া, সর্ব থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহদের কে দুইটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করে।
এছাড়া, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে সদর থানাধীন কাঞ্চনপুর মধ্যপাড়া এলাকা থেকে ১০০ পিচ ইয়াবা সহ ০৩ জন গ্রেফতার হয়েছে।
এদিকে, কালিগঞ্জ থানা পুলিশ কর্তৃক দুইটি পৃথক ঘটনায় ৬১ পিচ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী, মহেশপুর থানা পুলিশ কর্তৃক ১ বোতল ESKUF ও ১ বোতল WINCEREX ও ০১ টি মোটরসাইকেল সহ ০২ জন, হরিনাকুণ্ডু থানা পুলিশ কর্তৃক ৫০ গ্রাম গাঁজা সহ ০১ জন ও শৈলকুপা থানা পুলিশ কর্তৃক ০৫ টি পৃথক অভিযানে ৫৫ পিচ ইয়াবা, ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার ও জুয়া খেলার সময় ৩০ হাজার ১০ টাকা সহ ০৪ জন জুয়াড়ি সহ সর্বমোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় পৃথক-পৃথক মামলা দায়ের করা হয়েছে।









