ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার -২

প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৮:৪৫ পিএম
ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার -২

 আতিকুজ্জামান,  (শার্শা) যশোর প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলায় ডিবির অভিযানে দুইটি বিদেশী পিস্তল ৪ টি ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

আটক আসামি হলেন,শার্শা উপজেলার রুদ্রপুর উত্তরপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাসেল রানা(২৬) বেনাপোল পোর্টথানার পুটখালী পশ্চিম পাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে জিয়াউর রহমান @ হাফিজুর(৪০)।

 ডিবি পুলিশ জানান, ১৭ জুন (বুধবার)রাত সাড়ে তিনটার সময় শার্শা থানার ৭নং কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া গ্রামের রাসেল রানা আসামিকে আটক করে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে তার শয়নকক্ষে তার ব্যবহৃত মাথার বালিশের নিচে কালো রং এর পলিথিনে মোড়ানো অবস্থায় দুইটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন আছে এবং আসামী নিজের হাতে অস্ত্র ও ম্যাগজিন বের করে দেয়।

উক্ত পলিথিন ব্যাগ খুলে তার মধ্যে ২ টি ৭.৬৫ বিদেশী পিস্তল ও ৪ টি ম্যাগজিন উদ্ধার করে।

আসামী রাসেল রানার তথ্যমতে তার সহযোগি অপর জিয়াউর রহমান @ হাফিজুরকে বেনাপোল পুটখালী হতে গ্রেফতার করা হয়।

যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অফিসার সুজন কুমার মন্ডল জানান,আটককৃত আসামী রাসেল রানা নামে ১ টি মাদক মামলা রয়েছে।আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জানান ডিবি পুলিশ কর্মকর্তা।