প্রবীণ সাংবাদিক আতাহার ইকবাল আর নেই, বিভিন্ন সাংবাদিক সংগঠনের শোক
নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য এবং প্রবীণ সাংবাদিক আতাহার ইকবাল আর নেই। তিনি গতরাত ১টায় কক্সবাজার শহরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি..... রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী,একমাত্র সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এদিকে প্রবীণ সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এসএম জাফর,বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কক্সবাজার জেলার সভাপতি নুরুল আমিন হেলালী ও সাধারণ সম্পাদক আয়াজ রবি গভীর শোক প্রকাশ করে শোক বার্তা দিয়েছেন।
শোক বার্তায় প্রেসক্লাব,সাংবাদিক ইউনিয়ন,বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কক্সবাজার নেতৃবৃন্দ তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ জানান কক্সবাজারে সাংবাদিকতা পেশায় তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও অবদান কক্সবাজারের গণমাধ্যম অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে কক্সবাজারবাসী একজন অভিজ্ঞ সাংবাদিক, অভিভাবকসুলভ ব্যক্তিত্ব এবং গণমাধ্যমের নিবেদিতপ্রাণ কর্মী হারালো।
সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন।
মহান আল্লাহ তাআলার দরবারে দোয়ার আর্জি তিনি যেন মরহুমের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন। আমীন।









