পুলিশের অভিযানে ৮৭ ইয়াবা টেবলেটসহ দু'জন আটক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৯:৪৭ পিএম
পুলিশের অভিযানে ৮৭ ইয়াবা টেবলেটসহ দু'জন আটক

চাই সুই উ মারমা,  রাঙ্গামাটি প্রতিনিধি:

কাউখালীর বেতবুনিয়া ও সুগারমিল এলাকায় অভিযান চালিয়ে ৮৭ পিস ইয়াবা টেবলেট সহ দু'জনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ। ৩ মে রবিবার মধ্য রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।তারা দীর্ঘদিন ধরেই এই মাদক ব্যবসা সাথে জড়িত।

আটককৃতরা হলোঃ কলমপতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব আদর্শগ্রাম এলাকার আব্দুল গফুরের ছেলে তারেক (৩০) ও রাজানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত সৈয়দুর রহমানের ছেলে সেকান্দর রহমান (৪৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে দিবাগত রাত ১.৩০ দিকে কাউখালী থানার ওসি এনামুল হক চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল বেতবুনিয়া ইউনিয়নের সুগারমিল তিন রাস্তার মোড়ে চেক পোস্ট বসিয়ে ৫২ পিস ইয়াবা টেবলেট সহ তারেককে আটক করে।

পরে তারেকের দেয়া তথ্য মতে রাত আড়াইটার দিকে বেতবুনিয়া ডাকবাংলো এলাকার শাকিল ডেকোরেশনে তল্লাশি চালিয়ে আরো ৩৫ পিস ইয়াবা টেবলেট সহ সেকান্দর রহমানকে আটক করে পুলিশ।

আটককৃত দু'জনের বিরুদ্ধে কাউখালী থাসায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনী ১০(ক)/৪১ রুজু করা হয়। আইনী পক্রিয়া শেষে আসামীদের আজ আদালতে প্রেরন করা হয়েছে।