সাঘাটায় যুবদল নেতা ছাইফুল ইসলাম ইয়াবাসহ গ্রেপ্তার‎

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০৩:১০ পিএম
সাঘাটায় যুবদল নেতা ছাইফুল ইসলাম ইয়াবাসহ গ্রেপ্তার‎

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি:

‎গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছাইফুল ইসলামকে ২৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।‎

‎জানা গেছে, বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কামালেরপাড়ার বারকোনা এলাকায় অভিযান চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে ছাইফুল ইসলামকে ২৩০ পিস সহ আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃত ছাইফুল ইসলাম কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তা।