খুলনা ডুমুরিয়ায় পালিত হলো জামায়েত ও হিন্দু সম্মেলন

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ পিএম
খুলনা ডুমুরিয়ায় পালিত হলো জামায়েত ও হিন্দু সম্মেলন

মো:বোরহান কবির, খুলনা  প্রতিনিধি :

আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে খুলনা-ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জামায়েত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পাওয়ার।

 জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে সনাতন হিন্দুদের সম্মানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে এক বিশাল গণমিছিল ডুমুরিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, স্বাধীনতার পর যারাই দেশ চালিয়েছে তারা সবাই হিন্দুদের ব্যবহার করে শুধুমাত্র নিজেদের ভাগ্যোন্নয়ন করেছে। এবার হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার। যারা দাড়িপাল্লার জোয়ার দেখে হিন্দুদের ভয়-হুমকি দিচ্ছে, তাদের হুমকিতে এবার হিন্দুরা ভয় পাবেনা। হিন্দুদের কেউ বাধা দিলে জনগন প্রতিরোধ গড়ে তুলবে। যারা ৫৪ বছর দেশ চালিয়েছে তারা মাস্তান, দখলদার, চাঁদাবাজরা সরকারের সংস্থাগুলোকে ব্যবহার করে হিন্দুদের শোষন করে। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার দাফন করা হবে।

তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। আমরা সেই পরিবর্তন আনতে চাই। লাঙলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসনও দেখেছি। একটি দলই বাকী আছে সেটি হচ্ছে জামায়াতের দাড়িপাল্লা। দেড় হাজার জীবন, ৪০ হাজারের আহতের মধ্যদিয়ে চব্বিশের পরিবর্তনের মধ্যদিয়ে ঢাবি, চবি, রাবি, জাবিসহ সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পরিবর্তনের বার্তা দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও সেই বার্তা দেশবাসী দেখাবে ইনশাআল্লাহ।