মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি,ক্ষোভ জনতার
এম হেলাল উদ্দিন নিরব, বিশেষ প্রতিনিধি :
ওরশ বিরিয়ানির প্রতি চট্টগ্রামের মানুষের রয়েছে অতি আবেগ ও দুর্বলতা। মূলত চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসা, দরবার ও বাৎসরিক মাহফিলে স্পেশাল রেসিপি দ্বারা সুস্বাদু যে বিরিয়ানি তৈরি হয় তা ওরশ বিরিয়ানি নামে পরিচিত। এই ওরশ বিরিয়ানি ঘিরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে নামে-বেনামে ব্যবসা প্রতিষ্ঠান। আর এসব প্রতিষ্ঠান মানুষের আবেগকে কাজে লাগিয়ে বিরিয়ানির সাথে খাওয়াচ্ছে অখাদ্য। সম্প্রতি চট্টগ্রামের মইজ্জ্যারটেক ওসমানি ওরশ বিরিয়ানি নামক প্রতিষ্ঠানে মিললো বিরিয়ানির সাথে মাছি। আর তাতেই এই প্রতিষ্ঠান ঘিরে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক এক
ভুক্তভোগী জানান, ওসমানি ওরশ বিরিয়ানির কথা শুনে অনেক দূর থেকে বন্ধুদের নিয়ে বিরিয়ানি খেতে এখানে এসেছি। কিন্তু খাওয়ার এক পর্যায়ে বিরিয়ানিতে মিললো মরা মাছি। বিষয়টি দোকানের ম্যানেজারকে অভিহিত করলে তিনি গুরত্ব না দিয়ে বলেন, এত বড় প্রতিষ্ঠানে এরকম কয়েকটা মাছি থাকবে,সেটা কোন ব্যাপার না ম্যানেজারের এমন কথা শুনে উপস্থিত ক্রেতাদের মাঝে তৈরি হয়েছে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া
খবর নিয়ে দেখা যায়, রমরমা এ ব্যবসায় নেই কোনো প্রশাসনের তদারকি। অপরিচ্ছন্ন রান্না ঘর আর নোংরা পরিবেশে খাওয়ানো হচ্ছে ওসমানী ওরশ বিরিয়ানি। ক্রেতাদের দাবি, প্রশাসন যেনো এসব প্রতিষ্ঠানে সঠিক তদারকির মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের করেন।








