মিলিতাওকে নিয়ে স্বস্তিতে রিয়াল

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৫:০৫ পিএম
মিলিতাওকে নিয়ে স্বস্তিতে রিয়াল

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক



চোট কাটিয়ে মাঠের অনুশীলনে ফিরেছেন এডার মিলিতাও। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের অনুশীলনে ফেরাকে স্বস্তির খবর হিসেবে দেখছে রিয়াল মাদ্রিদ। তার পুনর্বাসন প্রক্রিয়াও সঠিক পথেই এগোচ্ছে বলে মনে করা হচ্ছে।


গত মৌসুমের শেষ দিকে গুরুতর উরুর চোটে পড়েন মিলিতাও। পরে অস্ত্রোপচার করাতে হয় তাকে। চোটের কারণে ২০২৬ বিশ্বকাপেও খেলতে পারেননি রিয়ালের এই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি।


২০২৬-২৭ মৌসুমের শুরুতে কয়েকটি ম্যাচে মিলিতাওকে পাওয়া নাও যেতে পারে। তবে শুক্রবার রিয়াল মাদ্রিদের অনুশীলনকেন্দ্র ভালদেবেবাসে তাকে মাঠে অনুশীলন করতে দেখা গেছে। ক্লাবের ফিটনেস দলের এক সদস্যের তত্ত্বাবধানে অনুশীলন করেন তিনি।


তবে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে এখনো সময় লাগবে মিলিতাওয়ের। তাই দ্রুত মাঠে ফেরার সম্ভাবনা নেই। তারপরও মাঠের অনুশীলনে ফেরাকে তার পুনর্বাসন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


পোর্তো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই দলের রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছেন মিলিতাও। পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারলে তার উপস্থিতি রিয়ালের রক্ষণে বড় শক্তি যোগ করবে।



এমকে/বিএম২৪