সেনবাগে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
মো. ফারুক হোসেন, সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের ধানক্ষেত থেকে মারুফ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মারুফ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির রিপনের মেজো ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গতকাল রাত থেকে মারুফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বুধবার রাত আনুমানিক ৯টার দিকে বাড়ির পশ্চিম পাশে ধানক্ষেতের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তবে মারুফের মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্তের পরই জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









