সিংগাইরে ছাত্রলীগ সভাপতি শাকিল গ্রেপ্তার
সংগৃহীত
সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শাকিল আহমেদকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।
গ্রেপ্তার শাকিল আহমেদ ইরতা গ্রামের মোহাম্মদ আরজুর ছেলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
এদিকে, শাকিল আহমেদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী। তাঁরা এ গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন।
এমকে/বিএম২৪









