শার্শায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম
শার্শায়  ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

শার্শা (যশোর) প্রতিনিধি


যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রেজাউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।


বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে শার্শা উপজেলার টেংরা পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই (নিঃ) শ্রীকান্ত বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকশ দল টেংরা এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজাউল ইসলামকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেপ্তার রেজাউল ইসলাম যশোরের বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।


শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, গ্রেপ্তার রেজাউল ইসলাম ও অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলায় থাকা অজ্ঞাতনামা আসামিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।