মোংলায় ৫০ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার ১

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
মোংলায় ৫০ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার ১

সূত্রঃ সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি


বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।


মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে মোংলা থানার দিগরাজ এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিগরাজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন গোপাল সরকারকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেপ্তার গোপাল সরকার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে। র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন।


র‌্যাব আরও জানায়, উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। মাদক সরবরাহের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


এ ঘটনায় গোপাল সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।