বাঘাইছড়িতে রিভারঘাট পোস্ট সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন
সূত্রঃ সংগৃহীত
চাই সুই উ মারমা, রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির মারিশ্যা জোনের আওতাধীন রিভারঘাট পোস্ট সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) চৌমুহনী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সড়কটির উদ্বোধন করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান, মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম. শাহিনুর রহমান এবং বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার।
এ ছাড়া অনুষ্ঠানে চৌমুহনী জামে মসজিদের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, সড়কটি চালু হওয়ায় দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা কমবে। পাশাপাশি এ সড়কের মাধ্যমে ওই এলাকার যোগাযোগব্যবস্থার সার্বিক উন্নয়ন ঘটবে এবং স্থানীয়দের চলাচল আরও সহজ হবে।









