ফরিদপুরে কৌশিক সাহা জিতু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পিএম
ফরিদপুরে কৌশিক সাহা জিতু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সংগৃহীত

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি


ফরিদপুরের সিংপাড়া এলাকার বাসিন্দা কৌশিক সাহা জিতু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা ৫৫ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের ফরিদপুর জেলা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।


ফরিদপুর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি তাপস কুমার সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহসভাপতি ননী গোপাল বিশ্বাস ও সুকেশ কুমার সাহা, যুগ্ম সম্পাদক অজয় কুমার রায়, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তুষার কুমার দত্ত, সদর উপজেলা কমিটির সভাপতি সিতাংশু মিত্র কিংকর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চিরঞ্জীব রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।


এ সময় উপস্থিত ছিলেন পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রাম দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা কমিটির সদস্যসচিব সুব্রত রবিদাসসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা।


মানববন্ধনে বক্তারা বলেন, কৌশিক সাহা জিতুর হত্যাকাণ্ডে তাঁর পরিবার অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। এ ঘটনায় পুরো ফরিদপুরজুড়ে শোক ও উদ্বেগ বিরাজ করছে। তাঁরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।


বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।


এমকে/বিএম২৪